News71.com
 International
 05 Mar 17, 01:17 PM
 231           
 0
 05 Mar 17, 01:17 PM

তুরস্ক সীমান্তে সিরিয়া বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত.......

তুরস্ক সীমান্তে সিরিয়া বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত.......

 

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের সীমান্তের কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি সিরিয়ার বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের কর্মকর্তাদের বরাত দিয়ে আজ এই খবর জানিয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী গতকাল শনিবার সন্ধ্যায় ঘোষণা দেয় যে, তুর্কি সীমান্তের কাছে তাদের সাথে একটি যুদ্ধবিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটিকে তারা গোয়েন্দা বিমান হিসেবে উল্লেখ করেছে। অনুসন্ধানী দল এখন পাইলটের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে এবং আশা করা হচ্ছে, পাইলট নিরাপদে বিমানটি থেকে বের হতে সক্ষম হয়েছেন।

এদিকে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম নিশ্চিত করেছেন যে, সিরিয়ার একটি মিগ-২৩ যুদ্ধবিমান তুরস্কের সীমান্তবর্তী হাতেই প্রদেশের সামানদাগ শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। তিনি বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো পরিষ্কার নয় তবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে সেটা বিধ্বস্ত হয়ে থাকতে পারে। হাতেই প্রদেশের গভর্নর এরদাল আতা জানিয়েছেন, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা বিমানের ককপিট খালি দেখতে পেয়েছেন। ওই এলাকায় একটি সক্রিয় উগ্রবাদী গোষ্ঠী আহরার আশ-শাম দাবি করেছে, বিমানটি তারা গুলি করে ভূপাতিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন