News71.com
 International
 19 Jun 26, 12:53 AM
 3           
 0
 19 Jun 26, 12:53 AM

মার্কিন শর্ত না মানলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও নৌ-অবরোধ॥ প্রতিরক্ষামন্ত্রী পিট

মার্কিন শর্ত না মানলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও নৌ-অবরোধ॥ প্রতিরক্ষামন্ত্রী পিট

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তির শর্ত ও প্রতিশ্রুতি বাস্তবায়নে তেহরান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান চালানো এবং কঠোর নৌ-অবরোধ আরোপের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার (১৮ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। হেগসেথ বলেন, চুক্তির শর্ত লঙ্ঘিত হলে ওয়াশিংটন প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, চলমান এই আলোচনার নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরান যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে, তবে আমরা পুনরায় সামরিক পদক্ষেপ শুরু করতে দ্বিধাবোধ করব না। তিনি আরও বলেন, ইরান যদি এই চুক্তির শর্তগুলো মেনে চলতে ব্যর্থ হয়, তবে পারস্য উপসাগর তথা হরমুজ প্রণালিতে আবারও একটি ‘ইস্পাত কঠিন’ নৌ-অবরোধ আরোপ করার পূর্ণ সক্ষমতা আমাদের রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন