News71.com
 International
 20 Oct 16, 09:53 AM
 337           
 0
 20 Oct 16, 09:53 AM

ইরাকের মসুল ছেড়ে পালাচ্ছে আইএস জঙ্গিরা ।। মার্কিন সেনাবাহিনী

ইরাকের মসুল ছেড়ে পালাচ্ছে আইএস জঙ্গিরা ।। মার্কিন সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সেনাবাহিনী এ দাবি করেছে ইরাকের মসুল শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে আইএস জঙ্গি নেতারা। দেশটির সরকারি বাহিনী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাতে অবরুদ্ধ মসুল শহরের আরও কাছাকাছি চলে এসেছে। আর সে ভয়েই পালাচ্ছে জঙ্গি নেতারা ।

মার্কিন সেনাবাহিনীর জেনারেল গ্যারি ভলেস্কি বলেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ইরাকি বাহিনী এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। গত বছরের জুন মাসে ইরাকের এই গুরুত্বপূর্ণ শহরটি দখল করে আইএস। গত সোমবার থেকে সেখানে ইরাকের সরকারি বাহিনী ও তাদের সহযোগী কুর্দি বাহিনী শহরটি পুনর্দখলে অভিযান শুরু করেছে। এই শহরটিতে ৫ হাজার আইএস যোদ্ধা রয়েছে বলে মনে করা হয় ।

জেনারেল ভলেস্কি বলেন, ‘আমরা মসুলের বাইরে তৎপরতা লক্ষ করেছি। আইএস নেতারা শহর ছাড়ছে এর প্রমাণ আমরা পেয়েছি।’ কোন কোন নেতা শহর ছেড়েছে বা তারা কোথায় গেছে এ নিয়ে কোনো তথ্য জানান নি জেনারেল ভলেস্কি। আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদী কোথায় আছেন সে বিষয়টি এখনো অজানা। কিছু সূত্র বলেছে, তিনি মসুলেই আছেন। আবার কারও দাবি তিনি শহরটি ছেড়ে গেছেন ।

জেনারেল ভলেস্কি ইরাকে আইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর প্রধান। তিনি বলেন, ‘মসুলে আইএসে এসে যোগ দেওয়া অনেক বিদেশি যোদ্ধা রয়েছে বলে আমাদের ধারণা। কারণ স্থানীয় যোদ্ধারা যত সহজে শহর ছাড়তে পারবে এসব বিদেশির পক্ষে তা সহজ হবে না।’ আন্তর্জাতিক দাতব্য সংগঠন বলেছে, মসুল থেকে গত ১০ দিনে ৫ হাজার মানুষ সিরিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন