News71.com
 International
 06 Oct 26, 01:14 PM
 27           
 0
 06 Oct 26, 01:14 PM

কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০॥  

কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত এবং বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। রোববার (৪ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় একুয়াটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকায় এক দুর্ঘটনা ঘটে।একুয়াটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু রাষ্ট্রীয় বার্তা সংস্থা এজেন্স কঙ্গোলাইস প্রেসকে জানান, রাজধানী কিনশাসা থেকে আসা ‘দ্যু সে ক্যাশ’ নামের একটি ধাতব নৌকার সঙ্গে বুসিংগা থেকে আসা ‘এইচবি সুপার ভিক্টোরিয়া’ নামের একটি কাঠের নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নৌকাটি ডুবে গেলে অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েন এবং ডুবে যাওয়া ৩০ জনের মরদেহ ইতোমধ্যে দাফন করা হয়েছে।দুর্ঘটনার মূল কারণ এখনো সুনির্দিষ্টভাবে জানা না গেলেও রাতে চলাচলের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা কর্মকর্তা এপিকে জানিয়েছেন, কিনশাসা থেকে আসা নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত মালামাল বোঝাই ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন