News71.com
 International
 04 Oct 26, 12:25 PM
 4           
 0
 04 Oct 26, 12:25 PM

মার্কিন উপকূলে নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্স।। উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড  

মার্কিন উপকূলে নিখোঁজ এয়ার অ্যাম্বুলেন্স।। উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস উপকূলের কাছে ছয় আরোহীসহ একটি মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স বিমানের সঙ্গে মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বারমুডা থেকে বোস্টনের উদ্দেশে যাত্রা করা গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটির কোনো সন্ধান না পেয়ে নানটাকেট দ্বীপের উপকূলে আকাশ ও পানিপথে ব্যাপক যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ।

স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাত একটার কিছু পর হঠাৎ বিমানটির সঙ্গে কন্ট্রোল রুমের রাডার ও রেডিও যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। কোস্টগার্ডের তথ্যমতে, উড়োজাহাজটি ‘ল্যাটিচিউড এয়ার অ্যাম্বুলেন্স’-এর মালিকানাধীন। প্রতিষ্ঠানটি বিদেশে থাকা সংকটাপন্ন রোগী ও তাদের স্বজনদের ফিরিয়ে আনতে বিশেষায়িত আন্তর্জাতিক মেডিকেল ফ্লাইট পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটির ফ্লাইট পরিচালনা বিভাগের পরিচালক ক্ল্যারেন্স টোগেরেটজ জানান, বিমানে দুই পাইলট ও দুজন চিকিৎসাকর্মী ছিলেন, যারা চারজনই কানাডার নাগরিক। এছাড়া একজন রোগী ও তার একজন স্বজন ছিলেন, তবে তারা কানাডার নাগরিক নন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন