News71.com
 International
 20 Oct 16, 09:44 AM
 310           
 0
 20 Oct 16, 09:44 AM

ভারতের দিল্লি কুড়িয়ে পাওয়া একটি কন্যাশিশুকে দত্তক নিল পুলিশ ।।

ভারতের দিল্লি কুড়িয়ে পাওয়া একটি কন্যাশিশুকে দত্তক নিল পুলিশ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ একদিন বয়সী কন্যাসন্তানটি পড়ে ছিল ফ্লাইওভারের নিচে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তারপর দত্তক নিল শিশুটিকে। আপাতত এইমস হাসপাতালে নার্সদের হেফাজতে রাখা হয়েছে শিশুটিকে ।

ভারতের দিল্লি পুলিশের দফতরে গত মঙ্গলবার রাত ১টার দিকে ফোনে জানানো হয়, ফ্লাইওভারের নিচে একটি শিশু সন্তানকে কেউ ফেলে রেখে গেছে। দ্রুত পুলিশ সেখানে পৌঁছায়। শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দিল্লির এইমস হাসপাতালে। সেখানে নার্সরা শিশুটির দেখভালের দায়িত্ব নেন ।

পুলিশ জানায়, শিশুটি যেখানে পড়েছিল সেখানে একটি ব্যাগ পাওয়া গেছে। ওই ব্যাগে কিছু তথ্য-প্রমাণ পেয়েছে পুলিশ। সেই সূত্র ধরে শিশুটির মা-বাবার খোঁজ পাওয়ার চেষ্টা চলছে। যতদিন স্বজনদের কাউকে পাওয়া না যায়, ততদিন শিশুটি পুলিশের দায়িত্বে থাকবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন