
আন্তর্জাতিক ডেস্কঃ ৯-১১ ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের মামলা সংক্রান্ত বিলে প্রেসিডেন্ট বারাক ওবামার দেওয়া ভেটো বাতিল হয়ে গেছে মার্কিন কংগ্রেসে।
গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ৯৭-১ ভোটে ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে ৩৪৮-৭৭ ভোটে প্রেসিডেন্টের ভেটো বাতিল হয়ে যায়। ওবামার শাসনামলে প্রথমবারের মতো তার ভোটো বাতিলের ঘটনা এটি। এর ফলে বিলটি আইনে পরিণত হতে বাধা থাকলো না।
এদিকে, কংগ্রেসে ওবামার ভেটো বাতিলের এ ঘটনাকে হতবুদ্ধিকর বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। ৯-১১ হামলাকারীদের অধিকাংশই সৌদি আরবের নাগরিক অভিযোগে দেশটির বিরুদ্ধে মামলার দাবি তোলেন হামলায় নিতদের পরিবার ও স্বজনেরা। পরে সিনেটে মামলার পক্ষে একটি বিল পাশ হয়। কিন্তু এতে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গত ২৩শে সেপ্টেম্বর ওই বিলটিতে ভেটো দেন ওবামা।