News71.com
 International
 24 Sep 16, 08:52 PM
 388           
 0
 24 Sep 16, 08:52 PM

ইরাকে টিকরিট শহরে  জোড়া হামলায় ৪ পুলিশ সদস্যসহ  নিহত ১২, আহত ২৩ ।।

ইরাকে টিকরিট শহরে  জোড়া হামলায় ৪ পুলিশ সদস্যসহ  নিহত ১২, আহত ২৩ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের টিকরিট শহরে জোড়া হামলায় ৪ পুলিশ সদস্যসহ অন্তত ১২জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো ।

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, স্থানীয় সময় আজ শনিবার ভোর ৫টার দিকে প্রথম হামলার ঘটনাটি ঘটে। এসময় শহরের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানো হয়। এতে ৪ পুলিশ সদস্য নিহত হয় এবং পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয় ।

এদিকে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে শহরের প্রবেশ মুখে। এ সময় ২জন হামলাকারী একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ৮জন নিহত হয় এবং আহত হয় ২৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে এসব হামলার ঘটনায় দায় স্বীকার করেনি কোনো জঙ্গি সংগঠন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন