
নিউজ ডেস্ক: ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের দায়িত্বহীনতার কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রাপ্ত শতভাগ উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ি এ সকল শিশুরা প্রতিজন ১ হাজার ২০০টাকা করে ঠাকা উপবৃত্তি হিসেবে পাওয়ার কথা । কিন্তু তাদেরকে ৮০০ টাকা করে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উপবৃত্তির টাকা কম প্রদানের সিদ্ধান্তে অভিভাবকদের মাঝে ক্ষুব্ধতা তৈরী হয়েছে। ডুমুরিয়া উপজেলার সরকারী ২১৮টি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যায়ন রত প্রায় ৩৬ হাজার শিক্ষার্থী ২০১৫-১৬ অর্থ বছরের জন্য প্রতি শিক্ষার্থীর ১বছরের জন্য পাওনা উপবৃত্তির টাকার চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। চাহিদা ও প্রাপ্যতা অনুযায়ী ২ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৯ শত টাকার চাহিদা পত্রের বিপরীতে ১কোটি ৮৪ লাখ ৪৩ হাজার ৬৫০ টাকার চাহিদা মন্ত্রনালয়ে পাঠায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ।
এতে চাহিদার বিপরীতে ৮১ লাখ ৭৮ হাজার টাকা কম হওয়ায় শিক্ষার্থীদের শত ভাগ উপবৃত্তি পাওয়ার স্থলে শতকারা ৬৬ ভাগ টাকা পেতে হচ্ছে। এ প্রসংগে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সমীর কুমার দাস ও সন্জয় কুমার দাস তাদের ভুল শিকার করে জানান তাদের দায়িত্বে থাকা বানিয়াখালী ও শাহপুর ক্লাসটারের ৫৭টি স্কুলের ৫ হাজার ৮শ৭৯ জন শিক্ষার্থীর ৪র্থ কিস্তির টাকা হিসাব নিকাশে ভুল করায় এ ঘটনা হয়েছে।
এ দিকে গকাল থেকে স্কুল গুলোতে উপবৃত্তির টাকা বিতরন শুরু হয়েছে। টাকা কম পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ । বিয়য়টি নিয়ে উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলামের দপ্তরে যেয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি কোনো প্রকার তথ্য না দিতে তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে ঘন্টাখানেক পর তারা জানান, শিক্ষা অফিসের গাফিলতির কারণে এটা ঘটেছে কী না, তা আমি জানিনা। তবে আমরা চাহিদার থেকে ৮১ লাখ ১৫০ টাকা কম পেয়েছি বলে কম দিচ্ছি। আর বাকী টাকা চাওয়া হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সিফাত মেহনাজ জানান, টাকা কম আসার খবরটি জেনে প্রকল্প পরিচালক বরাবরে পত্র প্রেরণ করেছি। আর আমি শুনেছি শিক্ষা অফিসের চাহিদার ভুলে এ ঘটনা ঘটেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর জানান, শিক্ষা অফিসারের গাফিলতির কারণেই কোমলমতি শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা কম পাচ্ছে। শিশুদের সাথে এমন প্রতারণামূলক আচরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভিন জাহান ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসের গাফিলতির অভিযোগ এড়িয়ে গিয়ে জানান, আমি ঢাকায় যোগাযোগ করেছি, যাতে অবশিষ্ট টাকা বরাদ্দ পাওয়া যায়।