News71.com
 Bangladesh
 30 Mar 26, 01:35 PM
 12           
 0
 30 Mar 26, 01:35 PM

মোংলায় যমুনার তেল মজুতে গরমিল তদন্তে ৩ সদস্যের কমিটি॥  

মোংলায় যমুনার তেল মজুতে গরমিল তদন্তে ৩ সদস্যের কমিটি॥   

নিউজ ডেস্কঃ যমুনা অয়েলের বাগেরহাটের মোংলা অয়েল ইনস্টলেশনে জ্বালানি তেলের মজুতে ব্যাপক গরমিলের ঘটনা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় যমুনা অয়েল কোম্পানির পক্ষ থেকে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। ২৮ মার্চ গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর এক অভিযানে যমুনা অয়েল কোম্পানির মোংলা ডিপোতে জ্বালানি তেলের (ডিজেল) মজুতসংক্রান্ত একটি বিশেষ অসংগতি ধরা পড়ে। অফিস রেকর্ড বা স্টক রেজিস্টারের তুলনায় বাস্তবে মজুতের পরিমাণ সাড়ে ১২ হাজার লিটারের বেশি হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ তদন্ত কমিটি গঠন করেছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ২৮ মার্চ দিবাগত রাত ১২টা ৩৯ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম মোংলা অয়েল ইনস্টলেশনে আকস্মিক অভিযান চালায়। ওই টিমের পরিমাপে দেখা যায় যে, তিনটি ট্যাংকে রক্ষিত তেলের পরিমাণ অফিস রেজিস্টারের চেয়ে ১২ হাজার ৬১৩ লিটার (স্বাভাবিক তাপমাত্রায়) বেশি রয়েছে। এটা নিয়ে শুরু হয় তোলপাড়। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে ডিপো ম্যানেজার মো. আল আমিন খান লাপাত্তা হন। এই অতিরিক্ত মজুতের কারণ ও দায়বদ্ধতা নিরূপণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন