News71.com
 Bangladesh
 27 Sep 16, 07:47 PM
 341           
 0
 27 Sep 16, 07:47 PM

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৯ অস্ত্র উদ্ধার ।।

শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৯ অস্ত্র উদ্ধার ।।

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে ৯টি অস্ত্র উদ্ধার করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। আজ মঙ্গলবার সকালে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই দুই যাত্রী হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তার লাগেজ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। যাত্রীদের নাম আমিনুল ইসলাম ও মনির বেন আলী। তারা শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে দাবি করেছেন সেগুলো খেলনা পিস্তল ।

র্যা ব সদর দপ্তরের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, শুল্ক গোয়েন্দা বিভাগ তাদেরকে খবর দিলে তারা সেগুলো পরীক্ষা করে দেখতে পায় সেগুলো আসল পিস্তল। ওই দুই যাত্রী জার্মানি থেকে দুবাই আসেন। দুবাই থেকে আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা ঢাকায় পৌঁছান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন