News71.com
 Bangladesh
 19 Apr 26, 02:37 PM
 26           
 0
 19 Apr 26, 02:37 PM

ব‍্যাংক জালিয়াতির অভিনব ফাঁদ॥ প্রতারনায় পড়ে গ্রাহক সর্বশান্তের উপক্রম

ব‍্যাংক জালিয়াতির অভিনব ফাঁদ॥ প্রতারনায় পড়ে গ্রাহক সর্বশান্তের উপক্রম

নিউজ ডেস্কঃ ক্রেডিট কার্ড সহ ব‍্যাংকিং তথ‍্য হাতাতে অভিনব কায়দায় প্রতারনার ফাঁদ পেতেছে জালিয়াত চক্র। বিআরটিএ’র স্পীড জরিমানার নামে এই চক্রটি সুকৌশলে হাতিয়ে নিচ্ছে গাড়ির মালিক ও যাত্রীদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ ব্যাংকিং তথ‍্য। আর এর মাধ‍্যনেই প্রতারকরা হাতিয়ে নিচ্ছে গ্রাহকের টাকা। এমনই একটি তথ‍্য প্রমান এসেছে নিউজ ৭১ প্রতিবেদকের হাতে। গতকাল একটি এসএমএসের সুত্র ধরে অনুসন্ধান শুরু করে নিউজ৭১ এর এই প্রতিবেদক। 

অনুসন্ধানে জানা যায় গাড়ির যাত্রী ও মালিকদের নম্বর যোগাড় করে একটি মেসেজ পাঠানো হচ্ছে। মেসেজে বলা হচ্ছে “ স্পিডিং জরিমানা বকেয়া দ্রুত পরিশোধ করুন। সাথে শেয়ার করা লিংক http//bsp.brta.vu/bd. গাইড লাইন অনুসরন করে লিংকে ঢুকে যেকোন গাড়ির নম্বর বসালেই রেজাল্ট আসছে গাড়ির নামে ১০০০( এক হাজার টাকা জরিমানা যা তিন দিনের মধ‍্যে পরিশোধিত না হলে জরিমানা দ্বিগুনসহ বিভিন্ন শাস্তির হুমকি কথা।

নিউজ৭১ এর অনুসন্ধান টিম নিবিড় পর্যবেক্ষণে  দেখতে পায় যে বিআরটিএর ওয়েব সাইটের সাথে দৃশ‍্যত মিল রেখেই এই ভূয়ো প্রতারনামুলক সাইটটি তৈরী করা হয়েছে। এবং এই সাইটেও বিআরটিএর অফিসিয়াল লোগো ব‍্যবহার করা হয়েছে। শুধু মাত্র ওয়েব সাইটটির মধ‍্যবর্তী স্থানে govt এর স্থানে vu লেখা আছে। ওয়েব সাইটটির ভেতরে এমনভাবে ডিজাইন করা যে সহজে কেউ কোন প্রকার সন্দেহই করতে পারছে না। নিউজ ৭১ অনুসন্ধান টিম এই সাইটে ঢাকার বাইরে থাকা একাধিক গাড়ির নম্বর ও ওয়ার্কশপে থাকা বিকল গাড়ির নম্বর দিয়ে স্ট‍্যাটাস চেক করেও একই ধরনের সাজার নির্দেশনা দেখতে পেয়েছে যা অত‍্যন্ত হাস‍্যকর। 

সহজ সরল গ্রাহক মেসেজ পেয়েই বাড়তি জরিমানা ও শাস্তি এড়াতে দ্রুত ১০০০টাকা পরিশোধ করতে ওয়েব সাইটে ঢুকলেই সেখানে চাইছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের যাবতীয় তথ‍্য। আর এই তথ্য হাতাতে পারলেই অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠছে প্রতারক চক্রটি। তারা কার্ডের ডাটা ব‍্যবহার করে দেশে বিদেশে নানান ট্রানজিকশন(লেনদেন) করতে উদ‍্যত হচ্ছেন। ফলে সর্বশান্ত হচ্ছে গ্রাহক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন