
নিউজ ডেস্কঃ আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে (মুজিবনগর) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। দিনটি উপলক্ষে বিগত বছরগুলোতে সরকারি নানা আয়োজন থাকলেও এবার কোনো সরকারি বা বেসরকারি কোন কর্মসূচি পালিত হচ্ছে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এম এ জি ওসমানীকে। এই সরকার ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে একটি রাষ্ট্র হিসেবে তুলে ধরে, যার ফলে এই সরকারকে ‘স্বাধীনতার আতুর ঘর’ বলা হয়