News71.com
 Bangladesh
 27 Sep 16, 02:44 PM
 316           
 0
 27 Sep 16, 02:44 PM

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলায় সিরাজগঞ্জে জামায়াতের ১২ নেতাকর্মী কারাগারে ।।

নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলায় সিরাজগঞ্জে জামায়াতের ১২ নেতাকর্মী কারাগারে ।।

 

নিউজ ডেস্কঃ নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার বেলা ১১ টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে জামায়াতের নেতাকর্মীরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ।

শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে- উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মেলকান হোসেন, সাধারণ সম্পাদক হাসান ইমাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ৭ নং ওয়ার্ডের সভাপতি লাল চান শেখ, ৮ নং ওয়ার্ডের শিহাব হোসেন, জামায়াত কর্মী আব্বাস, আজম, জুবায়ের হোসেন, বেলাল হোসেন, হেলাল উদ্দিন প্রমুখ ।

সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মো. শহিদুল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন