
নিউজ ডেস্কঃ যশোরে সন্ত্রাসের একাধিক মামলার আসামি ম্যানসেলের গাড়িতে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে ম্যানসেলসহ ৫জন আহত হয়েছেন। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় শহরের চারখাম্বার মোড়ে এ ঘটনাটি ঘটে ।
আহতরা হলেন ম্যানসেল, রাকিব, তুহিন, সাকিব ও আকাশকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ।
এদিকে, সংশ্লিষ্টদের দাবি, ম্যানসেলের প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। এর আগে, ১৩ই আগস্ট শহরের রেলস্টেশন এলাকায় ম্যানসেলের গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়ে প্রতিপক্ষের লোকজন। ওইদিন গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও আরোহীরা অক্ষত ছিলেন ।