News71.com
 Bangladesh
 27 Sep 16, 12:37 PM
 297           
 0
 27 Sep 16, 12:37 PM

সিলেটে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ১০ ।।

সিলেটে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ১০ ।।

নিউজ ডেস্কঃ সিলেটে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশীয় শটগান ও ৭৯ পিস ইয়াবা জব্দ করা হয়। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর থেকে তাদের আটক করা হয় ।

এ ১০ জন হলেন- দক্ষিণ সুরমা থানার পিরোজপুর গ্রামের বাসিন্দা মৃত ময়না মিয়ার ছেলে কয়েছ আহমদ হরফে লেংড়া কয়েছ (৪৬), একই এলাকার মৃত ময়না মিয়ার ছেলে লায়েছ আহমদ (৩৮), বরইকান্দি এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে হোসেন আহমদ (২০), স্থানীয় কাজিরখলার আফজাল আলীর ছেলে তারেক (১৯), পাশ্ববর্তী খোজারখলা এলাকার বাসিন্দা সৈয়দ মিয়ার ছেলে পাখী মিয়া (৪০) ।

এছাড়া আরো আছে, উপজেলার তেতলী ইউনিয়নের বলদী গ্রামের মৃত জয়নুর মিয়ার ছেলে আলীম উদ্দিন (২৮), একই এলাকার বাসিন্দা সুবা মিয়ার ছেলে সাহেদ মিয়া (৪৬), সিলেট সদর উপজেলার সোনাতলা এলাকার বাসিন্দা সুমন (৩০), শাহপরাণ বি-ব্লকের ১৬ নং সড়কের বাসিন্দা গোলাম রাব্বানীর ছেলে পারভেজ কামরান (২৩) এবং সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাদিয়া এলাকার বাসিন্দা সায়েস্তা মিয়ার ছেলে ফজলে রাব্বী (২৩) ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, অভিযানকালে আটক কয়েছ আহমদের ঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো আগ্নেয়াস্ত্রের বাট, বডি, ব্যারেল জব্দ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন