
নিউজ ডেস্কঃ রাজধানির কোতোয়ালী থানার আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনিতে র্যা বের সাঁড়াশি অভিযান চলছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এ অভিযান শুরু হয় । অভিযানে এ পর্যন্ত একটি একে-২২ রাইফেলসহ বিপুল অস্ত্র উদ্ধার করেছে র্যা বের অভিযান দল। তবে এখনো পর্যন্ত কাউকে আটকের বিষয়টি নিশ্চিত করতে পারেনি র্যা ব ।
র্যা ব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, বাস্তুহারা কলোনীতে অভিযান পরিচালনা করছে র্যা বের একটি দল। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার করেছে। অভিযান এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি ।