
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের শাহআলীতে ভবঘুরে আশ্রয় কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবনের একাংশ ধসে নিশি (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। আহত হয়েছে রায়হান (৯) নামে এক শিশু।
সোমবার দিনগত রাত পৌনে ৩টায় এ দুর্ঘটনা ঘটে। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি জানান, ওই ভবনের একাংশ ধসে পাশের টিনশেডে পড়লে সেখানে থাকা কিশোরী নিশি নিহত হয়। আহত হয় রায়হান। তবে রায়হান আশঙ্কামুক্ত।
নিশি শেরপুর সদর উপজেলার মো. হারুন ও আনোয়ারা বেগমের মেয়ে। এ ঘটনায় আনোয়ারা বেগম শাহআলী থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি।