
নিউজ ডেস্কঃ কুয়াকাটার চরগঙ্গামতি সৈকতে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২০ বছর। গতকাল সোমবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। বিষয়টি সাংবাদিকদের জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান।
তিনি বলেন, সন্ধ্যায় চরাগঙ্গামতির সৈকতে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাদের দেওয়া খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহটি ৪-৫ দিন আগের বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, মরদেহের পেছনের অংশে ক্ষত রয়েছে, তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।