News71.com
 Bangladesh
 26 Sep 16, 12:43 PM
 372           
 0
 26 Sep 16, 12:43 PM

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিয়ের আসর থেকে তরুণীকে উঠিয়ে স্কুলে পাঠালেন ইউএনও ।।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিয়ের আসর থেকে তরুণীকে উঠিয়ে স্কুলে পাঠালেন ইউএনও ।।

নিউজ ডেস্কঃ বিয়ের সাজসজ্জা সব কিছুই প্রস্তুত, চলছে খাওয়া-ধাওয়ার ধুম, একটু পরেই বর আসবে বিয়ে হবে, তারপর অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার(১৪)চলে যাবে স্বামীর বাড়িতে। ঠিক তখনি বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়ে উপস্থিত হলেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিসস্ট্রেড মোহাম্মদ মনসুর উদ্দিন ।

আজ রবিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের পুস্করীনিরপাড় গ্রামের সাহেবের টেক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে শ্রীরামপুর ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার(১৪)কে বাল্য বিয়ের কবল থেকে রক্ষা করে বিদ্যালয়ের ক্লাসে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনসুর উদ্দিন। স্কুলছাত্রী শারমিন পুস্করীনিরপাড় গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের মেয়ে ।

ভ্রাম্যমাণ আদালত জানায়, বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে স্কুলছাত্রীর মা সাজেদা বেগম ও সহযোগিতার অভিযোগে চাচা হাবিবুর রহমান, শাহ আলম ও মোস্তফাসহ প্রত্যেককে ১ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শারমিনের মা সাজেদা বেগম মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না বলে ভ্রাম্যমান আদালতের নিকট মুচলেকা প্রদান করে ।

এ ব্যাপারে ইউএনও মনসুর উদ্দিন জানান, ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের স্থান শ্বশুর বাড়ি নয় বিদ্যালয়। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি গড়তে পারে। বাল্য বিয়ের বন্ধে প্রশাসন সর্বদা সজাগ ও সর্তক রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন