News71.com
 Bangladesh
 25 Sep 16, 04:20 PM
 364           
 0
 25 Sep 16, 04:20 PM

দেশে আইএসের কোনো তৎপরতা নেইঃস্বরাষ্ট্রমন্ত্রী।।

দেশে আইএসের কোনো তৎপরতা নেইঃস্বরাষ্ট্রমন্ত্রী।।

 

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কোনো সাংগঠনিক তৎপরতা বাংলাদেশে নেই। আইএসের নামে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তা ষড়যন্ত্র এবং অপপ্রচার।

আজ রাজধানীর উত্তরায় পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের সব ধরনের তৎপরতা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। আর খুব শিগগির ই-পাসপোর্ট সেবা চালু করা হবে বলে জানান মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন