News71.com
 Bangladesh
 25 Sep 16, 01:53 PM
 361           
 0
 25 Sep 16, 01:53 PM

রংপুরে গ্রেফতার জামায়াতের আমির।।

রংপুরে গ্রেফতার জামায়াতের আমির।।

 

নিউজ ডেস্কঃ জামায়াতের রংপুর মহানগর শাখা ও সদর উপজেলা শাখার আমিরকে যথাক্রমে নুর হোসেন (৬১) ও লোকমান হোসেন (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার দু’জনের মধ্যে নুর হোসেন মহানগরীর কামারপাড়া এলাকার মৃত. নাসির উদ্দিনের ছেলে। আর লোকমান হোসেন সদর উপজেলার বাবুখা এলাকার আলহাজ্ব হোসেন আলীর ছেলে।

জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন