
নিউজ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একজন নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার কোটচাঁদপুর-জীবননগর সড়কের মহেশপুর উপজেলার কাঠালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার পর আহত অবস্থায় ওই নারীকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নেয় হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কোটচাঁদপুর থানার এস আই ব্রজবল্লভ সাধু এ তথ্য নিশ্চিত করেছেন।