News71.com
 Bangladesh
 25 Sep 16, 01:06 PM
 342           
 0
 25 Sep 16, 01:06 PM

রাজধানীতে গ্রেফতার ডিবির ৪ ভুয়া সদস্য।।

রাজধানীতে গ্রেফতার ডিবির ৪ ভুয়া সদস্য।।

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিল থেকে ওয়াকিটকি ও খেলনা পিস্তলসহ ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ধারী চার প্রতারককে আটক করা হয়েছে।

গত শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) তাদের আটক করে। আজ সকালে ডিবি দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মাসরুকুর রহমান খালেদ বিষয়টি সাংবাদিকদের জানান।

আটক চার প্রতারক হলো- শফিকুল, আপেল, ইব্রাহীম ও ইমরান। তাদের কাছ থেকে ওয়াকিটকি ও খেলনা পিস্তল ছাড়াও ডিবির জ্যাকেট, হাতকড়া ও লাঠি জব্দ করা হয়েছে। চার প্রতারকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন