News71.com
 Bangladesh
 24 Sep 16, 09:08 PM
 344           
 0
 24 Sep 16, 09:08 PM

তথ্য অধিদফতরে আজ থেকে ডিজিটাল হাজিরা শুরু ।।

তথ্য অধিদফতরে আজ থেকে ডিজিটাল হাজিরা শুরু ।।

 

নিউজ ডেস্কঃ তথ্য অধিদফতরে আজ শনিবার থেকে ডিজিটাল হাজিরা প্রদান শুরু হয়েছে। প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ হাজিরা পদ্ধতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ।

তথ্য অধিদফতরে ডিজিটাল হাজিরা পদ্ধতি প্রবর্তনের জন্য অধিদফতরের তৃতীয় তলায় সম্মেলন কক্ষের সামনে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে এ অধিদফতরের সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীর ফিঙ্গার প্রিন্ট গ্রহণ করা হয়েছে। আজ থেকে সকল কর্মকর্তা ও কর্মচারীর আগমন ও প্রস্থানের সময় এ মেশিনে আবশ্যিকভাবে হাজিরা প্রদান শুরু হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন