
মো: মারুফ ভূঁইয়া : ২৩ সেপ্টেম্বর কুড়িগ্রামের চিলমারী উপজেলায় চিলমারী নদী বন্দরের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ মন্ত্রী জনাব শাহজাহান খান।নদী বন্দর উদ্বোধন করার সময় তিনি আয়োজিত একটি সমাবেশে যোগদান করেন।
উক্ত সমাবেশে মাননীয় নৌ মন্ত্রী জনাব শাহজাহান খান সহ উপস্হিত ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামিলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জনাব জাফর আলী ও কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব সহ কুড়িগ্রাম জেলার অন্যান্য নেতৃবৃন্দ।চিলমারী নদী বন্দর উদ্বোধন করায় কুড়িগ্রাম জেলার মানুষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণডালা অভিনন্দন ও ধন্যবাদ জানায়।।