News71.com
 Bangladesh
 24 Sep 16, 08:57 PM
 327           
 0
 24 Sep 16, 08:57 PM

রাজশাহীর এক মসজিদে গোপন বৈঠক করার সময় ৫ শিবিরকর্মী গ্রেফতার ।।

রাজশাহীর এক মসজিদে গোপন বৈঠক করার সময় ৫ শিবিরকর্মী গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ রাজশাহী পবা উপজেলার বড়গাছী পশ্চিম পাড়ার এক মসজিদে গোপন বৈঠক করার সময় গতকাল শুক্রবার রাতে ৫ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ককটেল, পেট্রল বোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন: শিবিরের সেক্রেটারি মামুনুর রশিদ, শিবিরকর্মী আশরাফুজ্জামান আপন, মো, আব্দুল্লাহ, আবদুল ওহাব ও  মারুফ মর্তুজা। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ওই মসজিদে ২০-২৫ জন শিবিরকর্মী গোপন বৈঠক করছে খবর পেয়ে পবা থানা পুলিশ সেখানে হানা দেয়।

এ সময় পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ ককটেল, পেট্রল বোমা ও জিহাদি বই উদ্ধার করে। বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য তারা সেখানে গোপন বৈঠক করছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন