News71.com
 Bangladesh
 24 Sep 16, 11:27 AM
 340           
 0
 24 Sep 16, 11:27 AM

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হোস্টেলে আগুন, ৩ ছাত্রী অসুস্থ ।।

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হোস্টেলে আগুন, ৩ ছাত্রী অসুস্থ ।।

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে ৩ ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে ।

হোস্টেল সুপার শফিকুল ইসলাম জানান, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হোস্টেলের স্টোর রুমে আগুন লেগে যায়। এসময় আতঙ্কে ও ধোয়ায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে  সাদিয়া, আয়েশ ও খাদিজা নামে ৩ ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেন।  তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় ।

তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন