
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
এ সময় তাদের হেফাজত হতে ৭৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৫ গ্রাম ২৫০০ পুরিয়া হেরোইন, ৮ কেজি ১২২ গ্রাম গাঁজা, ১,১৮০ পিস ইনজেকশন, ৫ বোতল বিদেশী মদ ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। মহানগরী জুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মাদক বিরোধী অভিযান থাকবে ।