News71.com
 Bangladesh
 24 Sep 16, 01:52 AM
 329           
 0
 24 Sep 16, 01:52 AM

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় যুবক গ্রেপ্তার ।।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় যুবক গ্রেপ্তার ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নাটোরের সদর উপজেলার হয়বতপুর বাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ওই যুবককে ছাড়াতে পুলিশকে চাপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁর বড় ভাইকেও ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবকের নাম রুহুল আমিন (২৫)। তাঁর ভাইয়ের নাম লোকমান হোসেন (২৮)। তাঁরা নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। পুলিশ জানায়, ৬ মাস আগে রুহুল আমিনের ফেসবুক পোস্টের সূত্র ধরে আজ বিকেলে এলাকার কয়েকজন তাঁকে বাড়ি থেকে ডেকে হয়বতপুর বাজারে নিয়ে আসে। তাঁকে সেখানে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রুহুল আমিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, গত ২৩শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করেন রুহুল আমিন। এ ঘটনায় এলাকার লোকজন আজ রুহুল আমিনকে ধরে পুলিশে সোপর্দ করে। তিনি আরও জানান, আজ সন্ধ্যায় কেরামত আলী নামে আওয়ামিলীগের এক কর্মী বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে রুহুল আমিনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় রুহুল আমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় তাঁর বড় ভাই লোকমানকেও গ্রেপ্তার করে পুলিশ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন