
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় নেশার টাকা না পেয়ে শিশু পুত্রকে আছড়িয়ে হত্যা করেছে পাষন্ড পিতা হারুনার রশিদ সরদার। আজ শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিন মাগুরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু’র লাশটি উদ্ধার করে ডুমুরিয়া থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এসআই ইন্দ্রজিত মল্লিক।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন মাগুরাঘোনাএলাকার আরশাদ সরদারের ছেলে
নেশাখোর হারুনার রশিদ(২৮) ঘটনারদিন দুপুর পৌনে ৩টার দিকে তার স্ত্রী সালমা বেগমের নিকট নেশার টাকা
চেয়ে ব্যর্থ হয়। এসময়ে তিনি রাগান্বিত হয়ে তার একমাত্র সন্তান হাসানুরকে(এক বছর) মাটিতে আছড়িয়ে হত্যা করে। শিশুর লাশ ডুমুরিয়া থানাতে আনা হয়েছে। পুলিশ বলছে ময়না তদন্ত শেষে শিশুর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নিবেন পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ আটক নেই।