
নিউজ ডেস্কঃ রংপুরের ৮ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা ও মাদক মামলার চার্জশিটভুক্ত ৬২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
রংপুর জেলা পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত পুলিশ মো. সেলিম আহম্মেদ এ তথ্য জানান। পুলিশ সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতী ও সন্ত্রাস বিরোধী মাদকদ্রব্য আইনে মামলা ছিলো ।
রংপুর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিলো না। তারা সবাই এলাকায় অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ শুক্রবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাদের রংপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।