News71.com
 Bangladesh
 23 Sep 16, 11:05 AM
 363           
 0
 23 Sep 16, 11:05 AM

যশোরে পুলিশের কাছ থেকে শিবির ক্যাডারকে ছিনতাই

যশোরে পুলিশের কাছ থেকে শিবির ক্যাডারকে ছিনতাই

নিউজ ডেস্ক: যশোরের মণিরামপুরে পুলিশের উপর হামলা চালিয়ে এক শিবিরের ক্যাডারকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ছিনিয়ে নেওয়া এই শিবির ক্যাডারের নাম জিয়াউর রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে যশোর উপজেলার ডুমুরখালি বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জিয়াউর রহমান ডুমুরখালি গ্রামের ফজর আলীর ছেলে। আর এ ঘটনায় দারোগাসহ দুইজন আহত হয়েছেন। তবে, থানা পুলিশ এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে দারোগা অমিত কুমার বলেছেন, 'অভিযোগের ভিত্তিতে জিয়াউর রহমানকে আটক করে থানায় ফেরার সময় জামায়াত-শিবির তাদের উপর চড়াও হয়। তখন এসময় জিয়াউর রহমান তার ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে পালিয়ে যায়'।

এ ঘটনায় স্থানীয় লোকজন বলেছেন, মণিরামপুর থানার এএসআই অমিত কুমার ও কনস্টেবল রবিউল ইসলাম অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি হরিহরনগর ইউনিয়নের শিবিরের সভাপতি জিয়াউর রহমানকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার জন্য মোটরসাইকেলে তোলেন।

ডুমুরখালি বাজার কমিটির সভাপতি আনিসুর রহমান বলেছেন, 'জিয়াউরকে আটক করে থানায় আনার সময় জিয়াউরের ভাই কামাল হোসেন, একই গ্রামের মকছেদ ডিলারের ছেলে মশিয়ার রহমান ও আকবর মহলদারের ছেলে রফিকুল ইসলামের নেতৃত্বে আরো কয়েকজন দারোগা অমিতকে কিল-ঘুসি মেরে তাকে ছিনিয়ে নেয়'।

এ বিষয়ে আরেকজন প্রত্যক্ষদর্শী বাবলুর রহমান বলেছেন, হাতকড়ার চাবি কনস্টেবল রবিউলের কাছ ছিল। তাকেও মেরে চাবি ছিনিয়ে নিয়ে জিয়াউর রহমান হাতকড়া খুলে ফেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন