
নিউজ ডেস্ক : ১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রাজশাহী এর ব্যবস্থাপনায় গত ২২ সেপ্টেম্বর ২০১৬ তারিখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিজিবি রাজশাহীর সালেহা ইমারত মাল্টিপারপাস হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মতিউর রহমান, বিজিবিএম,পিবিজিএম, পিএসসি, সেক্টর সদর দপ্তর, রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহজাহান সিরাজ,পিএসসি, জি+।
এছাড়াও উপস্থিত ছিলেন মেজর নাজিম উদ্দিন আহমেদ, অতিরিক্ত পরিচালক, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রাজশাহী, মেজর এ কে এম রায়হান হাফিজ, অতিরিক্ত পরিচালক (অপস্), সেক্টর সদর দপ্তর, রাজশাহী, এবং সেক্টর সদর দপ্তর ও ১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রাজশাহীর বিভিন্ন পদবীর সৈনিক সাথে পরিবারবর্গ। ঈদুল আযহা উপলক্ষে আয়েজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের একাংশে বিজিবি সদস্যরা অনেক অনেক মজা, আনন্দ,নৃত্যকলা করেন ।।