News71.com
 Bangladesh
 22 Sep 16, 10:52 PM
 345           
 0
 22 Sep 16, 10:52 PM

টাঙ্গাইলে সাংসদ রানার ফাঁসির দাবিতে আ'লীগের সমাবেশ।।

টাঙ্গাইলে সাংসদ রানার ফাঁসির দাবিতে আ'লীগের সমাবেশ।।

নিউজ ডেস্কঃ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামী সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।

আজ বিকেলে স্থানীয় শহীদ মিনারে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশে বক্তারা শাস্তির দাবি জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদের খুনীরা দেশ ও জাতির শত্রু। তাদের কোনো দল নেই, আদর্শ নেই। যারা মুক্তিযোদ্ধাকে হত্যা করতে পারে তারা স্বাধীনতা বিরোধী শত্রুর চেয়েও জঘন্য। ফারুক হত্যা মামলার বিচার না হলে মুক্তিযোদ্ধাদের প্রতি চরম অবহেলা করা হবে। তাই সকলকে বিচারের দাবিতে এগিয়ে আসতে হবে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমানে সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাইফুজ্জামান সোহেল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন