News71.com
 Bangladesh
 20 Sep 16, 10:55 PM
 347           
 0
 20 Sep 16, 10:55 PM

এমএনপি নিলামের সময় পেছানো হয়েছে ।। বিটিআরসি

এমএনপি নিলামের সময় পেছানো হয়েছে ।। বিটিআরসি

 

নিউজ ডেস্কঃ নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সুযোগ তৈরির জন্য মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবার অপারেটর নিয়োগে নিলামের সময় পিছিয়ে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এমএনপি নিলাম এক দফা পেছানোর পর আগামী ২৮শে সেপ্টেম্বর এ নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আজ মঙ্গলবার তা স্থগিত করে দিয়েছে বিটিআরসি ।

বিটিআরসি সচিব সরওয়ার আলম জানান, এমএনপি নিলাম একটি বিশাল কর্মযজ্ঞ। নিলামের সাথে দেশি-বিদেশি প্রতিষ্ঠান জড়িত রয়েছে, কাজটি যথাযথ ও নির্ভুলভাবে করতে আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এজন্য নিলামের সময় পেছানো হয়েছে। নিলামের নতুন সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি ।

বহু প্রতীক্ষিত এই সুযোগ তৈরির জন্য গত ২ই ডিসেম্বর এমএনপি নীতিমালায় অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।
মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের কাজ কারা পাবে, সেই প্রক্রিয়া স্বচ্ছ করতে কয়েকটি মূল্যায়ন মানদণ্ড যুক্ত করে গত জানুয়ারিতে এমএনপি নীতিমালার সংশোধিত খসড়া চূড়ান্ত করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর পর মে মাসে তা চূড়ান্ত অনুমোদন পায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন