
নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মধ্যরাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এদের মধ্যে দিনাজপুর জেলা জামায়াতের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল আনিছুর রহমান (৫৫) রয়েছেন। তিনি জামায়াত-শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ডের অন্যতম অর্থদাতা। তাছাড়া তার বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।