News71.com
 Bangladesh
 11 Sep 16, 12:43 PM
 326           
 0
 11 Sep 16, 12:43 PM

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে ।।

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে ।।

নিউজ ডেস্কঃ আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে।

গতকাল শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়- রংপুর বিভাগের অনেক বেশিরভাগ অঞ্চলে, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর সাথে একীভূত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন