News71.com
 Bangladesh
 31 Aug 16, 03:31 PM
 311           
 0
 31 Aug 16, 03:31 PM

রংপুরে জামায়াত কর্মীসহ ৫৮ আসামি গ্রেফতার

রংপুরে জামায়াত কর্মীসহ ৫৮ আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক: রংপুরের ৮টি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ৬ জন জামায়াত কর্মীসহ ৫৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেছেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেছেন, এই অভিযানে গ্রেফতাররা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। পরে আজ বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন