News71.com
 Bangladesh
 17 Jul 26, 09:15 PM
 5           
 0
 17 Jul 26, 09:15 PM

স্বাধীনতা ঘোষণা করে বেলুচিস্তানের বিবৃতি॥ জাতীয় পতাকা-সঙ্গীত ও মু্দ্রা চালু  

স্বাধীনতা ঘোষণা করে বেলুচিস্তানের বিবৃতি॥ জাতীয় পতাকা-সঙ্গীত ও মু্দ্রা চালু   

 

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ স্বাধীনতা ঘোষণা করেছে বলে জানা গেছে। এ-বিষয়ক একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেলুচিস্তান প্রজাতন্ত্র’ (রিপাবলিক অব বেলুচিস্তান) প্রকাশ করা এই ভাইরাল বিবৃতিতে দাবি করা হয়েছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করেছে আর তারা তাদের অঞ্চলের ৮৫ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে। এতে আরও দাবি করা হয়েছে, বেলুচিস্তান একটি জাতীয় পতাকা, জাতীয় সংগীত, নতুন মুদ্রা ও স্বাধীন প্রশাসনিক পদ্ধতিও চালু করা হয়েছে। ভারতীয় সংবাদ চ্যানেল সিএনএন-নিউজ এইটিন এক প্রতিবেদনে জানিয়েছে, তারা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই বিবৃতিটির সত্যাসত্য যাচাই করতে পারেনি।

বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে, ‘আমরা বেলুচিস্তানের সন্তান’কে নিজেদের জাতীয় সংগীত হিসেবে বেছে নিয়েছে, জাতীয় পতাকা গ্রহণ করেছে, নিজেদের মুদ্রা ‘বালুচি ফালুস’ প্রবর্তন করেছে আর এখন বেলুচিস্তানের ৮৫ শতাংশেরও বেশি অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ অনুশীলন করছে। নতুন প্রশাসন অঞ্চলটির খনিজ সম্পদের, গ্যাস ক্ষেত্রগুলো ও কয়লা খনিগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তবে এ পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন