News71.com
 Bangladesh
 23 Jul 26, 01:35 PM
 0           
 0
 23 Jul 26, 01:35 PM

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধের প্রস্তাবে সায় নেই ইসির॥  

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধের প্রস্তাবে সায় নেই ইসির॥   

 

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাব গ্রহণ করছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে দ্বৈত নাগরিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগপত্রভুক্ত ব্যক্তি, ঋণখেলাপির জামিনদার ও এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মঙ্গলবার কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের—সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ—আইন ও বিধিমালার সংশোধনী অনুমোদনের জন্য আলোচনা হবে। পরে সেগুলো সরকারের অনুমোদনের জন্য পাঠানো হবে। তবে আচরণবিধিমালা সংশোধন ইসির নিজস্ব এখতিয়ার হওয়ায় এ ক্ষেত্রে সরকারের অনুমোদনের প্রয়োজন হবে না।

এর আগে স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করার প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী।এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো রাজনৈতিক দলের নেতাদের নির্বাচন থেকে বিরত রাখার এখতিয়ার ইসির নেই। যোগ্যতার শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন এবং প্রার্থীর দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন