News71.com
 Bangladesh
 31 Aug 16, 03:23 PM
 292           
 0
 31 Aug 16, 03:23 PM

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি ।। গ্রেফতার হলেন এএসআই সালাম

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি ।। গ্রেফতার হলেন এএসআই সালাম

 

নিউজ ডেস্কঃ পাসপোর্ট ভেরিফেকেশন বাবদ হাইকোর্টের এক বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি করায় পুলিশের বিশেষ শাখার সদস্য (এসবি) এএসআই সালামকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। আজ বুধবার সকালে ঐ পুলিশ সদস্য হাইকোর্টে হাজির হয়ে দোষ স্বীকার করলে বিচারপতি কাজী রেজা-উল হকের একক হাইকোর্ট বেঞ্চ তাকে বরখাস্তের নিদের্শ দেয়। একই সঙ্গে তাকে গ্রেফতার করতে বলা হয়।

আদালতের আদেশের পরপরই এএসআই সালামকে পুলিশের হাতে ‍তুলে দেন হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার কামাল হোসেন শিকদার।

তিনি জানান, হাইকোর্টের এক বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভ্যারিফিকেশন বাবদ বাসায় গিয়ে এসআই চার হাজার টাকা ঘুষ দাবি করেন সালাম। বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয়। এরপরই হাইকোর্ট ঐ এসআইকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজ সকালে সালাম আদালতে হাজির হন।

আদালতে হাজির হয়ে পুলিশ সদস্য সালাম বলেন, আমি পাসপোর্ট ভ্যারিফিকেশন বাবদ চার হাজার টাকা ঘুষ চেয়েছি। এরপরই হাইকোর্ট তাকে চাকরিচ্যুতের নির্দেশ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন