News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:36 AM
 337           
 0
 31 Aug 16, 11:36 AM

পাসপোর্টে থাকছে না সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা

পাসপোর্টে থাকছে না সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা

 

নিউজ ডেস্ক: শিগগিরই পাসপোর্টে সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে নেবে পাসপোর্ট অধিদফত। বর্তমানে জনগণের হয়রানি ও দুর্নীতির কথা  স্বীকার করে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেন, পাসপোর্ট তৈরিতে যেসব সমস্যা হচ্ছে তার মধ্যে বেশিরভাগই পুলিশ ভেরিফিকেশনের কারণে। আর খুব তাড়াতাড়ি সত্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন প্রথা তুলে নেয়া হবে।

আবার এদিকে, পাসপোর্ট অধিদফতরের ওপর দুদক এক গণশুনানি অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দালালদের হাত থেকে পাসপোর্ট অফিস মুক্ত করতে হবে। পাসপোর্ট নিয়ে মানুষের নানা ভোগান্তি এখনো রয়ে গেছে। আর আমাদের এগুলো দূর করার ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতিক সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত এক গবেষণায় উঠে আসে, সেবা খাতের মধ্যে পাসপোর্ট করতে এসে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতি ও ভোগান্তির শিকার হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন