News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:34 AM
 295           
 0
 31 Aug 16, 11:34 AM

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রিতা রানী (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শুখান পুখুরী ইউনিয়নের তেওয়ারীগাঁও গ্রামে তার নিজ ঘরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী থেকে জানা গেছে, ঘরের ছাদের উপর থেকে ডিম আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন