News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:35 PM
 326           
 0
 30 Aug 16, 10:35 PM

রামগড়ে ২৯ মাদ্রাসা ছাত্রী অসুস্থ ।।

রামগড়ে ২৯ মাদ্রাসা ছাত্রী অসুস্থ ।।

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ির রামগড়ে একটি মাদ্রাসার ২৯ ছাত্রী আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আজ মঙ্গলবার রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অসুস্থ ২৯ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বেলা ১১টার দিকে দ্বিতীয় ঘণ্টার ক্লাস চলাকালে ষষ্ঠ শ্রেণির ছাত্র মারজান মাথা ঘুরে মেঝেতে পড়ে যায়। শিক্ষকরা তাকে অন্য কক্ষে নিয়ে কিছুক্ষণ বিশ্রামে রাখার পর সে সুস্থ হয়ে যায়। দুপুর ১টার দিকে ক্লাস শুরু হওয়ার পর আরও দুজন ছাত্রী মেঝেতে লুটিয়ে পড়ে। এর পর পরই একইভাবে একেএকে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।

রামগড় গণিয়াতুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম নিজামী বলেন, ষষ্ঠ শ্রেণির ছাত্রী মারজান প্রথমে অসুস্থ হলে তার অভিভাবককে জানানো হয়। পরে অন্য ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।

স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রতন খীসা ও ডাক্তার ইশরাত জাহান জানান, চিকিৎসাধীন ছাত্রীরা সবাই ভাল আছে। তারা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন