News71.com
 Bangladesh
 30 Aug 16, 05:28 PM
 297           
 0
 30 Aug 16, 05:28 PM

দুর্নীতির ২ মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যাবেন বিএনপি নেত্রী  খালেদা জিয়া ।।

দুর্নীতির ২ মামলায় হাজিরা দিতে আগামীকাল আদালতে যাবেন বিএনপি নেত্রী  খালেদা জিয়া ।।

 

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির ২ মামলায় হাজিরা দিতে আগামীকাল বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আজ জানান, ‘আগামীকাল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজির হয়ে ২ মামলায় হাজিরা দিবেন। ২ মামলার মধ্যে জিয়া অরফানেজ মামলায় সাক্ষ্য গ্রহণ ও জিয়া চ্যারিটেবল মামলায় আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য রয়েছে ।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে আগামীকাল অরফানেজ মামলায় সাক্ষ্য গ্রহণ ও জিয়া চ্যারিটেবল মামলায় আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য রয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন