News71.com
 Bangladesh
 30 Aug 16, 05:24 PM
 276           
 0
 30 Aug 16, 05:24 PM

যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কোনো মন্তব্য করেনি ।। আইনমন্ত্রী আনিসুল হক

যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কোনো মন্তব্য করেনি ।। আইনমন্ত্রী আনিসুল হক

 

নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কখনোই কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের পর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এ কথা জানান ।

আগামীকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ সফর করে যান। এ সময় মীর কাসেমের রায় কার্যকর করা নিয়ে কোনো মন্তব্য করেছেন কিনা- এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি বলছি, আপনারা খেয়াল করে শুনুন। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য কখনও কোনো মন্তব্য করেনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন