News71.com
 Bangladesh
 30 Aug 16, 05:22 PM
 326           
 0
 30 Aug 16, 05:22 PM

জঙ্গল থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার।।

জঙ্গল থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর খুলিয়াপাড়ায় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যা মামলার আসামি বিক্রম ওরফে দা বিক্রমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে পুলিশের একটি বিশেষ দল জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার একটি গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার সহকারি কমিশনার নূরুল হুদা আশরাফী। আসামি বিক্রম সিলেট শহরতলীর শাহপরাণ এলাকার জনকান্দি এলাকার বাসিন্দা।

সহকারি কমিশনার আশরাফী আরো জানান, বিক্রম ওরফে দা বিক্রম জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে যায়। দুইদিন অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে গভীর জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাতে নগরীর খুলিয়াপাড়ায় কুপিয়ে খুন করা হয় মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলামকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন