News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:46 AM
 291           
 0
 30 Aug 16, 10:46 AM

ফেনীতে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত ।।

ফেনীতে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত ।।

নিউজ ডেস্কঃ   ফেনীতে পিকআপের ধাক্কায় মো. রিফাত নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যায়। রিফাত ফেনী সরকারি কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বাথানিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে।

হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, দুপুর ১ টার দিকে ফেনীর অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাথানিয়া এলাকায় রিফাতের মোটরসাইকেলটিকে মালবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে রিফাত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে বিকেল ৩ টার দিকে মারা যায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন