News71.com
 Bangladesh
 29 Aug 16, 08:38 PM
 341           
 0
 29 Aug 16, 08:38 PM

চাঁপাইনবাবগঞ্জে ৭২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ।।

চাঁপাইনবাবগঞ্জে ৭২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলা সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৩ ব্যাটালিয়নের আটক মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ বেলা ১১টায় এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বিকেল পৌনে ৩টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় ।

মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার ব্রি. জে. শাহরীয়ার আহমেদ চৌধুরী। এছাড়া নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ভারতীয় ফেনসিডিল, মদ, ইঞ্জেকশন, গাঁজা, নেশার ট্যাবলেট, হেরোইন, কফ সিরাপ,বৃক্ষ ধ্বংসকারী কালটার বিষ ও দেশীয় মদ। ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, ধ্বংসকৃত মাদকদ্রব্যের মূল্য ৭২ লাখ টাকা। সীমান্তে টহল কার্যক্রম জোরদার করায় মাদকদ্রব্য চোরাচালান অনেকাংশে হ্রাস পেয়েছে বলেও তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন